দ্বিতীয় বিয়ে করায় কাস্টমস কর্মকর্তার বিচার শুরু

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » দ্বিতীয় বিয়ে করায় কাস্টমস কর্মকর্তার বিচার শুরু
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



দ্বিতীয় বিয়ে করায় কাস্টমস কর্মকর্তার বিচার শুরু

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার মামলায় খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের উপকমিশনার আলী রেজা হায়দারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। এর ফলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া আসামির করা অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরুর এ আদেশ দেন।

এদিন আসামি পক্ষের আইনজীবী মলয় কুমার কুন্ডু আসামির অব্যাহতি চেয়ে আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মঞ্জুর আলম, আব্দুল্লাহ আল মুনসুর রিপন, গাফফার হোসেনসহ কয়েকজন আইনজীবী অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।উভয়পক্ষের শুনানি শেষে আসামির আবেদন নাকচ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন বিচারক।

আইনজীবী গাফফার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, বাদীর সঙ্গে ২০১৪ সালের ২৫ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে হয় আলী রেজা হায়দারের। তাদের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বছর দশেকের দাম্পত্য জীবন কাটলেও আসামি ভরণপোষণ দিতেন না। বাদী ভরণপোষণ চাইলে আলী রেজা হায়দার খারাপ আচরণ করতেন, গায়ে হাতও তুলতেন।

বাদীর অভিযোগ, তার স্বামী অন্য বিয়ে করার হুমকি দিতেন এবং যৌতুক দাবি করতেন। এরমধ্যে বাদীর অনুমতি ছাড়া আসামি ২০২৪ সালের ১২ আগস্ট এক নারীকে বিয়ে করেন এবং তাকে নিয়ে বসবাস শুরু করেন।

গত বছরের ১৭ ডিসেম্বর আলী রেজা হায়দারের বিরুদ্ধে আদালতে মামলাটি করেন তার প্রথম স্ত্রী।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:০৮   ১৪০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ