মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ৮ ডিসেম্বর

প্রথম পাতা » জাতীয় » মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ৮ ডিসেম্বর
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ৮ ডিসেম্বর

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আগামী ৮ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

সাক্ষ্যপ্রক্রিয়ার অংশ হিসেবে এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন ট্রাইব্যুনালের কৌঁসুলি মো. মিজানুল ইসলাম।

হানিফ ছাড়া অপর তিন আসামি হলেন– কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

হানিফসহ চারজনের বিরুদ্ধে গত ২ নভেম্বর বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে ৬ অক্টোবর তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। সেদিনই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ১৪ অক্টোবর তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে পুলিশের তরফে জানানো হয়, তাদের গ্রেফতার করা যায়নি। সেই পরিপ্রেক্ষিতে চার আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপর ২৩ অক্টোবর পলাতক এসব আসামির আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৫৪   ১৫০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন
আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ
নতুন ভোটার হতে আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র
খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ

Law News24.com News Archive

আর্কাইভ