কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা ও পেট্রল উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা ও পেট্রল উদ্ধার
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির ভেতরে একটি ব্যাগে বোমা থাকার খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। আজ সোমবার সকালে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আখড়াবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আখড়াবাড়ির মূল ফটক পার হয়ে ডান দিকে একটি নারকেলগাছের নিচে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তুটি পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে রাতেই আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দুপুর ১২টা থেকে আখড়াবাড়িতে প্রবেশের ক্ষেত্রে ব্যাপক তল্লাশি চালানো হবে। পুলিশের পাশাপাশি বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। গত শনিবার থেকে আখড়াবাড়িতে লালন শাহর তিরোধান দিবসের তিন দিনের অনুষ্ঠান চলছে। কে বা কারা কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২:১৮:৩৯   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা ও পেট্রল উদ্ধার
কক্সবাজারে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, প্রশাসনের নিষ্ক্রিয়তায় পর্যটকদের নিরাপত্তা ঝুঁকি
বিশ্বের সর্বোচ্চ সরকারি ছুটির দেশগুলোর তালিকায় বাংলাদেশ পঞ্চম
গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে তিনটি ঝুটের গোডাউন ভস্মীভূত
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর কমল তেলের দাম
কক্সবাজারে ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মডেল আকাঙ্ক্ষা চৌধুরীকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ
সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিলের অনুমোদন
মা ও দুই সন্তানের লাশ উদ্ধার দিনাজপুরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা ‘আমি অভাগী মা’
মূল্যায়ন দলের সুপারিশ হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৬ মাস থেকে ৯ বছর বয়সী শিশুদের দ্রুত টিকা দেওয়ার সুপারিশ

Law News24.com News Archive

আর্কাইভ