গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের শঙ্কায় হামাসকে যুক্তরাষ্ট্রের সতর্কতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের শঙ্কায় হামাসকে যুক্তরাষ্ট্রের সতর্কতা
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫



গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের শঙ্কায় হামাসকে যুক্তরাষ্ট্রের সতর্কতা

হামাস গাজার সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এটি যুদ্ধবিরতি চুক্তির ‘সরাসরি এবং গুরুতর’ লঙ্ঘন হবে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তাদের কাছে এই সংক্রান্ত ‘বিশ্বাসযোগ্য তথ্য’ রয়েছে। যদিও হামাসের তরফে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি ফিলিস্তিনিদের বিরুদ্ধে এ ধরনের পরিকল্পিত হামলা মধ্যস্থতা প্রচেষ্টার মাধ্যমে অর্জিত গুরুত্বপূর্ণ অগ্রগতিকে নষ্ট করবে। এদিকে প্রতিক্রিয়ায় হামাস যুক্তরাষ্ট্রের দাবি অস্বীকার করেছে। উল্টো ইসরাইলের বিরুদ্ধে গাজায় প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন করার অভিযোগ তুলেছে সংগঠনটি।

যুক্তরাষ্ট্র ইতমধ্যেই গাজা শান্তি চুক্তির অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোকে এ বিষয়টি অবহিত করেছে। পাশাপাশি হামাসকে চুক্তির শর্ত মেনে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছে। মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, যদি হামাস এই হামলা নিয়ে অগ্রসর হয় তবে গাজার জনগণকে রক্ষা করতে এবং যুদ্ধবিরতির অখণ্ডতা বজায় রাখতে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর আগে সতর্ক করেছিলেন, যদি হামাস গাজার মানুষকে হত্যা করা অব্যাহত রাখে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। যদিও পরে তিনি স্পষ্ট করেন গাজায় মার্কিন সৈন্য পাঠানো হবে না।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:২৩   ২০৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
ক্যালিফোর্নিয়ার তিন সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন তিন বাংলাদেশি-আমেরিকান
তুরস্কে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ট্রাম্পের প্রেস সেক্রেটারি
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি

Law News24.com News Archive

আর্কাইভ