ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধানের জামিন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধানের জামিন
সোমবার, ২০ অক্টোবর ২০২৫



ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধানের জামিন

রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) শুনানি শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা শিউলি এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী।

সেলিম প্রধানের আইনজীবী শহিদুল ইসলাম শিহাব জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী জানান, অন্য মামলাতেও সেলিম প্রধান জামিনে থাকায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে গুলশানের বারিধারার ‘নেক্সাস ক্যাফে প্লেস’ রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানসহ নয়জনকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে ৬ দশমিক ৭ কেজি সিসা, ৭টি সিসা স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পরে গুলশান থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন।

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব-১। পরে তার গুলশান ও বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়ে নগদ ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ, বিভিন্ন দেশের মুদ্রা ও হরিণের চামড়া জব্দ করা হয়। ওই দিনই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটি ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এবং গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলাটি তদন্তাধীন।

২০১৯ সালের ২৭ অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেলিমের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ২০২৩ সালের ৩০ এপ্রিল ঢাকার বিশেষ আদালত-৮ এর বিচারক মানিলন্ডারিং আইনে তাকে চার বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদক আইনে আরও চার বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫৬   ১৮১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ