সাবেক দুই সেনা কর্মকর্তাসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক দুই সেনা কর্মকর্তাসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সোমবার, ২০ অক্টোবর ২০২৫



সাবেক দুই সেনা কর্মকর্তাসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক দুই সেনা কর্মকর্তাসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার আদালত। এছাড়া এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের স্বার্থসংশ্লিষ্ট আরও ১৫টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশগুলো দেন।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা আটজন ব্যক্তি হলেন- অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাবিবুর রহমান খান, তার স্ত্রী সাবিনা রহমান খান, সাংবাদিক সুভাষ সিংহ রায় ও তার স্ত্রী মমতা হেনা লাভলী,  সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মো. শহীদ, মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু সাঈদ মাসুদ, হাবিবুর রহমান খানসহ অন্যরা দুর্নীতি ও অর্থ পাচারে জড়িত দাবি করে দুদক আদালতকে বলে, এসব ঘটনার অনুসন্ধান চলছে। এই ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে সেই অনুসন্ধান ব্যাহত হতে পারে।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩২   ২১২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ