মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম পাতা » রাজধানী » মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

২০ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মাহী বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। মামলার বাদী হিসেবে রয়েছেন দুদকের উপ-পরিচালক (মানিলন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম।

দুদক জানায়, আসামি মাহী বদরুদ্দোজা চৌধুরী তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫শ’ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদানসহ মোট ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগ-দখলে রেখেছেন।

অভিযোগে বলা হয়, আসামি দুর্নীতির মাধ্যমে উপার্জিত অবৈধ অর্থের প্রকৃতি গোপন করার অসৎ উদ্দেশ্যে ৬৮ একর জমির বায়না অর্থ পরিশোধ করে নিজ নামে বায়না দলিল সম্পাদন করেন। পরবর্তীতে তিনি তার মালিকানাধীন প্রতিষ্ঠান এভালন এস্টেট লিমিটেড-এর নামে জমিটি ক্রয় করে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেন।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৮:১৭   ২১৫ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


মণ্ডপের পরিবেশ, নিরাপত্তা নিয়ে যা বললেন দর্শনার্থী
দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
রাজধানীতে দুই দিনব্যাপী স্টাডি অ্যাব্রোড ফেয়ার শুরু
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ভিডিও ভাইরাল ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা আব্বাস
চালের ড্রামে মিলল ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

Law News24.com News Archive

আর্কাইভ