ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের অসহনীয় মানবিক মূল্য আমরা ভুলতে পারিনা: জাতিসংঘ মহাসচিব

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের অসহনীয় মানবিক মূল্য আমরা ভুলতে পারিনা: জাতিসংঘ মহাসচিব
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫



ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের অসহনীয় মানবিক মূল্য আমরা ভুলতে পারিনা: জাতিসংঘ মহাসচিব

যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরাইল। এবার এ বিষয়ে এক বিবৃতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, যুদ্ধবিরতির জন্য কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার  প্রশংসা করেন তিনি। বলেন, আমি সকল পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানাই। সকল জিম্মিকে মর্যাদাপূর্ণভাবে মুক্তি দিতে হবে, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। রক্তপাত চিরতরে বন্ধ করতে হবে। বলেন, আমরা খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয় সহায়তা বৃদ্ধি করতে পারি। তবে এই যুদ্ধবিরতিকে প্রকৃত অগ্রগতিতে রুপান্তরের জন্য আমাদের আরও বেশি কিছু প্রয়োজন। আমাদের খাদ্য, মানবিক কর্মীদের নিরাপদ ও টেকসই অনুসন্ধান, প্রতিবন্ধকতা দূরীকরণ ও ভাঙা অবকাঠামো পুননির্মাণ প্রয়োজন।

গুতেরেস বলেন, ওই সংঘাতে কত মানুষ প্রাণ হারিয়েছেন তা আমাদের ভুললে চলবে না। এসময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এছাড়া নিহত জাতিসংঘের কর্মী, মানবাধিকার কর্মীদের প্রতিও শ্রদ্ধা জানান গুতেরেস। বলেন, দখলদারিত্বের অবসান, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি ও দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমস্যা সমাধানের জন্য আমাদের প্রথম পদক্ষেপ নেয়া দরকার। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও মধ্যপ্রাচ্যে নিরাপত্তা বিস্তৃত করার জন্য আমাদের পদক্ষেপ নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১২:১১   ১৭৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ