মিঠামইনে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রথম পাতা » অপরাধ » মিঠামইনে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



---

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের মিঠামইনে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মুকতু মিয়া (৬০) কলাপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবদুল মালেকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন বলে জানা গেছে।

অভিযুক্ত সোহেল মিয়া (৩৫) একই এলাকায় পাশ্ববর্তী ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, পারিবারিক বিষয় নিয়ে নিহত মুকতু মিয়া ও তার আপন ভাই মফিজ মিয়ার মধ্যে বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। আজ সকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। এ সময় তাদের পাশেই কোদাল দিয়ে কাজ করছিলেন মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল। এক পর্যায়ে সোহেল মিয়া তার হাতে কোদাল দিয়ে মুকতু মিয়াকে কুপিয়ে মারাত্মক জখম করে। মুমূর্ষু অবস্থায় মুকতু মিয়াকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪২:২৭   ১৮৩ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ