চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ১ জন আটক

প্রথম পাতা » অপরাধ » চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ১ জন আটক
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



---

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি সফল যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ। ভোর রাতে পরিচালিত এই অভিযানে অস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।

জানা যায়, আজ ভোর রাতে আলমডাঙ্গা উপজেলার কেশবপুর পূর্বপাড়ায় এই অভিযান চালানো হয়। যৌথ বাহিনী পূর্বপাড়ার বাসিন্দা সোয়াদ-এর বাড়ি থেকে ১টি শট গান, ৫ রাউন্ড গুলি, ৯টি ধারালো দেশীয় অস্ত্র এবং ১টি ঢাল উদ্ধার করে।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রসহ আসামী সোয়াদকে আটক করা হয়েছে। তাকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:৩১   ২৮২ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন পাওয়ার চুক্তি হয় ১০ লাখ টাকায়
রাজবাড়ীতে দূর্বৃত্ত‌দের গুলিতে একাধিক মামলার আসামি পিয়ারুল নিহত
মানিকগঞ্জে সার পাচারকালে সাব-ডিলার আটক, দুই লাখ টাকা জরিমানা
এসআরবির তদন্ত ভোরে প্রশ্নপত্র আসে এনবিআরের দুই কর্মীর কাছে, কয়েক ঘণ্টার মধ্যে ছড়িয়ে পড়ে উত্তরসহ
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যা
ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে ৯০ লক্ষ টাকার ৩০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার

Law News24.com News Archive

আর্কাইভ