ফ্লোটিলার অধিকারকর্মীদের ফেরত পাঠানোর পরিবর্তে জেল দেয়ার আহ্বান বেন গভিরের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফ্লোটিলার অধিকারকর্মীদের ফেরত পাঠানোর পরিবর্তে জেল দেয়ার আহ্বান বেন গভিরের
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



ফ্লোটিলার অধিকারকর্মীদের ফেরত পাঠানোর পরিবর্তে জেল দেয়ার আহ্বান বেন গভিরের

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের ফেরত পাঠানো একটি বিরাট ভুল হবে। এর পরিবর্তে তাদেরকে কয়েকমাস জেল দেয়া উচিত। এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছে ইসরাইলের উগ্র ডানপন্থি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। এখানেই শেষ নয় সে অধিকারকর্মীদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে। এর কড়া জবাব দিয়েছে গাজার যোদ্ধাগোষ্ঠী হামাস। তারা টেলিগ্রামে এক বিবৃতিতে বেন গভিরের এমন মন্তব্য, হুমকি ও মানবাধিকারবিষয়ক কর্মীদের হেয় করে বক্তব্য দেয়াকে ইসরাইলি নেতাদের ক্ষয়ে যাওয়া নৈতিকতা ও রাজনীতি বলে উল্লেখ করেছে। একই সঙ্গে বলেছে, এর মধ্য দিয়ে তাদের ঔদ্ধত্যের প্রকাশ পেয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বেন গভির ৩রা সেপ্টেম্বর এক্সে অধিকারকর্মীদের উদ্দেশ্য করে দেয়া পোস্টে লিখেছে, আমি মনে করি তাদেরকে এখানে ইসরাইলের জেলখানায় কয়েক মাস আটকে রাখা উচিত, যাতে তারা সন্ত্রাসীদের শাখার গন্ধের সঙ্গে পরিচিত হয়ে যায়। তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর মাধ্যমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব অধিকারকর্মীদের বার বার ফেরত আসার পথে উৎসাহিত করছেন। এর আগে এক ভিডিওতে সে ফ্লোটিলার আরোহীদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করে। এসময় ইসরাইলের আশদোদ বন্দরে কোনো একটি স্থাপনার মেঝেতে বসা ছিলেন। সেখানে উপস্থিত হয়ে বেন গভির অভিবাসীদের সঙ্গে অসদাচরণ করে। তাদেরকে সন্ত্রাসী বলে হেয় করে। তার জবাবে হামাস বলেছে, বেন গভির এই যে সম্ভাষণ করেছে তাতে বৈশ্বিক ও আন্তর্জাতিক নিন্দা বর্ষণ হচ্ছে তার ওপর। নিন্দা জানানো হয়েছে আমাদের প্রতিরোধক্ষমতাহীন জনগণের বিরুদ্ধে তার ফ্যাসিস্ট সেনাদের আচরণের। একই সঙ্গে অধিকারকর্মীদের সবাইকে অবিলম্বে মুক্তি দেয়ার চাপ বৃদ্ধি পেয়েছে। অধিকারকর্মীরা যে বীরোচিত সাহস প্রদর্শন করেছে তাকে গর্বের এবং অনুকরণীয় বলে উল্লেখ করেছে হামাস।

বাংলাদেশ সময়: ১০:৫০:৩৬   ১৯৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মুনাফায় ধস, চীনের শেয়ারবাজার থেকে উধাও ৩.৫ ট্রিলিয়ন ডলার
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে ইউরোপে গ্যাসের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ
ওবামার পছন্দের প্রার্থীর বিরুদ্ধে ট্রাম্পের মুসলিমবিদ্বেষী প্রচার
নেতানিয়াহুর কর্মকাণ্ড ইসরায়েলের জন্য বড় ঝুঁকি: হারেৎজ
১৫০০ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করল ইসরায়েল, আরও ২৫০০ জনকে টার্গেট
গিয়ারে ত্রুটি: ৯৪টি হোন্ডা মোটরসাইকেল প্রত্যাহারের ঘোষণা সৌদির
মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী এল-সায়েদের পক্ষে ওবামার প্রচার
আটটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের, নোবেল না পাওয়ায় হতাশা
কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
ভিসা ছাড়া ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারে উপসাগরীয় ৫ দেশের নাগরিক

Law News24.com News Archive

আর্কাইভ