অন্যের ওপর দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত

প্রথম পাতা » আন্তর্জাতিক » অন্যের ওপর দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



অন্যের ওপর দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত

খাগড়াছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন, তা ভিত্তিহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, আমরা এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। তিনি আরও বলেন, অন্যের ওপর দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন রণধীর। অন্তর্বর্তী সরকারকে আত্মানুসন্ধান করার পরামর্শ দিয়ে তিনি বলেন, তাদের জন্য ভালো হবে, যদি তারা আত্মানুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখল কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে।

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ২৩শে সেপ্টেম্বর থেকে ‘জুম্ম ছাত্র-জনতা’ সড়ক অবরোধ কর্মসূচি পালন করছিল। এই অবরোধ চলাকালে রোববার খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় সেনাবাহিনীর একজন মেজরসহ ১৩ সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য এবং স্থানীয়দের অনেকে আহত হন। এরপর ২৯শে সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী খাগড়াছড়িতে নতুন করে উত্তেজনা ছড়ানোর পেছনে ভারতের ইন্ধন থাকার অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১০:৫০:০২   ১৮৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ