চলতি সপ্তাহে ১২০ ইরানি নাগরিককে দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » চলতি সপ্তাহে ১২০ ইরানি নাগরিককে দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
বুধবার, ১ অক্টোবর ২০২৫



চলতি সপ্তাহে ১২০ ইরানি নাগরিককে দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

১২০ ইরানি নাগরিককে দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিবাসন বিষয়ক নীতিতে কড়াকড়ি আরোপের পর ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক কর্মকর্তা হোসেন নৌশাদি তাসনিম বলেন, কয়েক দিনের মধ্যে ১২০ ইরানিকে দেশে ফেরত পাঠানো হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা ৪০০ ইরানি নাগরিককে দেশে ফেরত পাঠাবে। যারা অবৈধভাবে সেখানে বসবাস করছে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মাঝে এক চুক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া ১০০ ইরানি নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এএফপি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় মার্কিন কর্তৃপক্ষের ভাড়া করা একটি বিমান লুইজিয়ানা রাজ্য ছেড়ে গেছে। যা কাতারে যাত্রাবিরতির পর মঙ্গলবার তেহরানে অবতরণ করার কথা। এ বছর বেশ কয়েকজন ইরানিকে প্রত্যাবর্তন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বেশিরভাগই খ্রিষ্টান ধর্মাবলীর ছিলেন।

বাংলাদেশ সময়: ৭:৪৭:২৯   ১৭৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মুনাফায় ধস, চীনের শেয়ারবাজার থেকে উধাও ৩.৫ ট্রিলিয়ন ডলার
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে ইউরোপে গ্যাসের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ
ওবামার পছন্দের প্রার্থীর বিরুদ্ধে ট্রাম্পের মুসলিমবিদ্বেষী প্রচার
নেতানিয়াহুর কর্মকাণ্ড ইসরায়েলের জন্য বড় ঝুঁকি: হারেৎজ
১৫০০ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করল ইসরায়েল, আরও ২৫০০ জনকে টার্গেট
গিয়ারে ত্রুটি: ৯৪টি হোন্ডা মোটরসাইকেল প্রত্যাহারের ঘোষণা সৌদির
মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী এল-সায়েদের পক্ষে ওবামার প্রচার
আটটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের, নোবেল না পাওয়ায় হতাশা
কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
ভিসা ছাড়া ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারে উপসাগরীয় ৫ দেশের নাগরিক

Law News24.com News Archive

আর্কাইভ