স্পেন থেকে ইসরাইলে মার্কিন অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা জারি

প্রথম পাতা » আন্তর্জাতিক » স্পেন থেকে ইসরাইলে মার্কিন অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা জারি
বুধবার, ১ অক্টোবর ২০২৫



স্পেন থেকে ইসরাইলে মার্কিন অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা জারি

স্পেন সরকার তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইসরাইলে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমের রোটা ও মরোন সামরিক ঘাঁটি দুটিকে এই উদ্দেশ্যে ব্যবহার করতে দেবে না স্পেন। দেশটির জাতীয় দৈনিক এল পাইস এই খবর নিশ্চিত করেছে। এই সিদ্ধান্তের সঙ্গে পরিচিত যৌথ সামরিক সমন্বয় সূত্রের বরাত দিয়েছে পত্রিকাটি।

স্পেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা থাকা সত্ত্বেও এই পদক্ষেপ নেওয়া হলো। রোটা নৌঘাঁটি আটলান্টিক উপকূলে ক্যাডিজ শহরের কাছে অবস্থিত। আর মরোন বিমানঘাঁটির অবস্থান সেভিয়ার কাছে। আইবেরিয়ান উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থান এই ঘাঁটি দুটি কৌশলগত কারণে বেশ গুরুত্বপূর্ণ।

রোটা ঘাঁটির ওপর স্পেনের সার্বভৌম অধিকার থাকলেও এটি প্রধানত এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করে। যদিও ঘাঁটিটি একজন স্প্যানিশ সামরিক কর্মকর্তার অধীনে এবং সেখানে যা কিছু ঘটে তার জন্য স্প্যানিশ কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয়। এল পাইস-কে দেওয়া সূত্রের তথ্য মতে, স্পেনের সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, রোটা এবং মরোন স্পেনের সার্বভৌম ঘাঁটি। স্পেনের এই সিদ্ধান্ত ইসরাইলে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য একটি অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে।

বাংলাদেশ সময়: ৭:৪৬:২২   ২৩২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ