দোহায় গাজা মধ্যস্থতা আলোচনায় যোগ দেবে তুরস্ক

প্রথম পাতা » আন্তর্জাতিক » দোহায় গাজা মধ্যস্থতা আলোচনায় যোগ দেবে তুরস্ক
বুধবার, ১ অক্টোবর ২০২৫



দোহায় গাজা মধ্যস্থতা আলোচনায় যোগ দেবে তুরস্ক

গাজার যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে ২০টি প্রস্তাবনা দিয়েছেন তা নিয়ে কাতারের দোহায় মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যে আলোচনা হবে। এতে যোগ দেয়ার কথা জানিয়েছে তুরস্ক। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, এখন যুক্তরাষ্ট্রের উদ্যেগের অংশ হিসেবে পাশে দাঁড়িয়েছে তুরস্ক। আঙ্কারা বেশ ঘনিষ্ঠভাবে এ বিষয়ে সহযোগিতা করছে। এ খবর দিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, সোমবার রাতে গাজা যুদ্ধ বন্ধে ২০টি নতুন প্রস্তাবনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যা নিয়ে ইতিমধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা হয়েছে। তিনিও এই প্রস্তাব মেনে নিয়েছে। তবে এখনও হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রস্তাবনাটি হামাসের হাতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাস প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। শীঘ্রই তারা এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

বাংলাদেশ সময়: ৭:৪৫:৫০   ১৫৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ