রাজবাড়ীতে ১০৪টি হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীতে ১০৪টি হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে জেলা পুলিশের উদ্যোগে হারানো ১০৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার  মো. কামরুল ইসলাম ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের  কার্যালয়ের সম্মেলন কক্ষে মোবাইল ফোন

গুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার।

পুলিশ সুপার   বলেন, জেলার  পাচ থানায় করা জিডির সূত্র ধরে সদর থানা থেকে ৫২টি, গোয়ালন্দঘাট থানা থেকে ১৪টি, পাংশা মডেল থানা থেকে ১২টি, কালুখালী থানা থেকে ১৪টি এবং বালিয়াকান্দি থানা থেকে ১২টি , মোট ১০৪টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোনগুলো যাচাই-বাছাই শেষে মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

পুলিশ সুপার  মো. কামরুল ইসলাম আরোও বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে নিয়মিত কাজ করছে। সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম এ কাজে নিয়োজিত রয়েছে।”

মোবাইল ফিরে পেয়ে মালিকরা আবেগাপ্লুত হয়ে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ সময়: ২১:০৩:৫২   ৩৬০ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ