ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ায় রাতারাতি কোনো রাষ্ট্র তৈরি করবে না: বৃটেনের উপ-প্রধানমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ায় রাতারাতি কোনো রাষ্ট্র তৈরি করবে না: বৃটেনের উপ-প্রধানমন্ত্রী
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ায় রাতারাতি কোনো রাষ্ট্র তৈরি করবে না: বৃটেনের উপ-প্রধানমন্ত্রী

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত রাতারাতি কোনো রাষ্ট্র তৈরি করবে না বলে মন্তব্য করেছেন বৃটেনের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী ড্যাভিড ল্যামি। রোববার স্কাই নিউজের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। ল্যামি বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার অর্থ হচ্ছে আমরা দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানকে জীবন্ত রাখতে চাই। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, আজ বৃটেনের স্থানীয় সময় বিকেলে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারেন প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। সংবাদমাধ্যমে এ খবর প্রচারিত হওয়ার পর ওই মন্তব্য করেন ল্যামি। তিনি বলেন, রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্টারমার।

এর আগে গত জুলাই মাসে স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন। বলেছিলেন, হামাসের সঙ্গে যদি ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বৃটেন। এর মাধ্যমে গাজায় আরও মানবিক সহায়তা পৌঁছানো, পশ্চিম তীরের দখলদারিত্বে বাধা দেয়া এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পথ প্রসস্ত হবে বলে মনে করেন স্টারমার। তিনি মনে করেন দ্বি-রাষ্ট্র সমাধানই ইসরাইল ও ফিলিস্তিনের পাশাপাশি সহাবস্থান নিশ্চিত করবে। বৃটেন প্রধানমন্ত্রীর এমন সতর্কতার পরও গাজায় হামলা জোরদার করেছে ইসরাইল। পাশাপাশি কাতারের রাজধানী দোহাতেও হামলা চালিয়েছে দেশটি। ফলে হামাসের সঙ্গে তেল আবিবের যুদ্ধবিরতির চুক্তি প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পাশাপাশি গাজায় অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরাইল।

বাংলাদেশ সময়: ০:০৮:০৯   ২৪২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
রোহিঙ্গা জেনোসাইড মামলা রোহিঙ্গা জেনোসাইড মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ
আইসিজের রায়ের বিবরণ রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

Law News24.com News Archive

আর্কাইভ