আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে রাজবাড়ী জেলা পুলিশের মতবিনিময় সভা

প্রথম পাতা » সারাদেশ » আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে রাজবাড়ী জেলা পুলিশের মতবিনিময় সভা
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে ---রাজবাড়ী  জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১সেপ্টেম্বর) রাজবাড়ী  পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে রাজবাড়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর  সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোঃ শরীফ আল রাজীব , পিপিএম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট  এর আহবায়ক অশোক সরকার,

রাজবাড়ীর  পুজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক অনিন্দিতা গুহ বানী,   জেলা  পূজা উদযাপন পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক স্বপন দাসসহ অনেকে।

সেখানে জেলা পুলিশ রাজবাড়ীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সার্বজনীন দুর্গোৎসব- শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সকল নেতৃবৃন্দের মূল্যবান মতামত প্রকাশের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়।

এসময় পুলিশ সুপার মল পূজা উদযাপন বিষয়ে জেলা, উপজেলা এবং পৌর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট থেকে শারদীয় দুর্গা পূজার পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন।

পরবর্তীতে অত্র অনুষ্ঠানের সভাপতি ও জেলার পুলিশ সুপার  তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন রাজবাড়ীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য সময়ের থেকে স্বাভাবিক আছে এবং জেলা পুলিশের সকল কার্যক্রম চালু হয়েছে। শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা, পূজা কালীন নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা এই তিনটি পর্যায়ে নিরাপত্তা বলয় করা হয়েছে।

দর্শনার্থীরা যেন স্বাভাবিকভাবে পূজা মন্ডপে  যেতে পারে সেই কারণে যানজট নিরসনের ট্রাফিক বিভাগকে নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন  দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে শতভাগ সিসি টিভি স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি বিশেষ আহ্বান করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী উৎসব পালন করতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান।

তিনি আরো বলেন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ধরণের বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করার অপচেষ্টা করলে তাকে কঠোর হস্তে জেলা পুলিশ প্রতিহত করবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে অপরাধীকে অপরাধী হিসাবেই বিবেচনা করা হবে সে কোন ধর্ম বা বর্ণের সেটা বিবেচ্য না।

বাংলাদেশ সময়: ১৫:১৩:০৬   ২৩৯ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


প্রয়োজনে বেঁধে রাখেন, তবু অপমান করবেন না—ডাকাতদের বললেন সাবেক পুলিশ কর্মকর্তা
গবেষণার ফলাফল সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছ আগামরা রোগে আক্রান্ত
কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
নেত্রকোনায় নিখোঁজ সাবেক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
ডিলার নিয়োগে লেনদেনের অভিযোগ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এমপির
সিলেটে ১৯ কোটি টাকার ট্রাক টার্মিনাল অব্যবহৃত
ডিসির মতবিনিময় সভায় এমপির প্রতিনিধি হিসেবে অস্ত্র মামলার আসামির বক্তব্য
তাজমিনকে বহনকারী সিএনজিচালকের পরিচয় শনাক্ত

Law News24.com News Archive

আর্কাইভ