কিশোরগঞ্জে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক হতে দেয়নি পুলিশ

প্রথম পাতা » সারাদেশ » কিশোরগঞ্জে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক হতে দেয়নি পুলিশ
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



---

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক হতে দেয়নি পুলিশ ।

কেন্দ্র ঘোষিত “রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা- তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা” শিরোনামে এই বৈঠকের আয়োজন করেছিল সংগঠনের জেলা শাখা।

সোমবার বেলা ১১ টায় শহরের একটি রেস্তোরাঁর পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে পুলিশের বাধার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি হয়নি।

এ বৈঠক আয়োজনের কয়েক দিন আগে থেকেই জেলায় কর্মরত সাংবাদিকদের দাওয়াত দেয়া হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুষ্ঠান সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হয়।

সোমবার গোলটেবিল বৈঠক শুরু হওয়ার পর বেলা সোয়া ১১ টার দিকে  অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল।

এ সময় কিশোরগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি সোহানুর রহমান হিমসেলের সভাপতিত্বে অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহফুজুর রহমান মাহফুজ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, ঢাকা দক্ষিণ সভাপতি তসলিম উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলার নারী সম্পাদক সাথী আক্তার কলি।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে এসে এ বৈঠকের অনুমতি নেই বলে বাধা দেন।

ফলে হেযবুত তওহীদের নেতা–কর্মীরা বৈঠক করতে পারেননি। পরে সংগঠনের লিফলেট বিতরণ করে উপস্থিতিদের বিদায় দেয়া হয়।

এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার মাহফুজুর রহমান মাহফুজ বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র গঠনে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। আমরাও আমাদের প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজের কাছে দিয়েছি। এই প্রস্তাবনা বিষয়েই আমরা সারাদেশে আলোচনা সভা ও বৈঠক করে যাচ্ছি। কোথাও কোনো বাধা দেওয়া হয়নি। জাতীয় প্রেসক্লাবেও অনুষ্ঠান করেছি। কিশোরগঞ্জে আমাদের অনুষ্ঠান বন্ধ করে দেয়াটা দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ অনুষ্ঠান করার জন্য প্রশাসনের কাছ থেকে তারা কোনো অনুমতি নেয়নি।

অনুমতি ছাড়া এগুলো করা ঠিক না। এ জন্য আমরা তাদের অনুষ্ঠান বন্ধ করেছি।’

বাংলাদেশ সময়: ১৫:১৬:০৭   ২৩৩ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


প্রয়োজনে বেঁধে রাখেন, তবু অপমান করবেন না—ডাকাতদের বললেন সাবেক পুলিশ কর্মকর্তা
গবেষণার ফলাফল সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছ আগামরা রোগে আক্রান্ত
কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
নেত্রকোনায় নিখোঁজ সাবেক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
ডিলার নিয়োগে লেনদেনের অভিযোগ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এমপির
সিলেটে ১৯ কোটি টাকার ট্রাক টার্মিনাল অব্যবহৃত
ডিসির মতবিনিময় সভায় এমপির প্রতিনিধি হিসেবে অস্ত্র মামলার আসামির বক্তব্য
তাজমিনকে বহনকারী সিএনজিচালকের পরিচয় শনাক্ত

Law News24.com News Archive

আর্কাইভ