রিকশাচালককে অপহরণের দায়ে জামালপুরে দুইজনের যাবজ্জীবন

প্রথম পাতা » সারাদেশ » রিকশাচালককে অপহরণের দায়ে জামালপুরে দুইজনের যাবজ্জীবন
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬



রিকশাচালককে অপহরণের দায়ে জামালপুরে দুইজনের যাবজ্জীবন

জামালপুরে রিকশা চালক মজনু মিয়া অপহরণ মামলার ১৩ বছর পর দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত সেলিম ইসলামের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জের দিস্তাপাড়া গ্রামে এবং সোহেল ইসলামপুর উপজেলার চন্দনপুর গ্রামের বাসিন্দা।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১২ সালের ১২ জুন মজনু মিয়া ইসলামপুরের বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে অপরিচিত নাম্বার থেকে ফোন করে তার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে জানায় এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ওই বছরের ১৭ জুন মজনু মিয়ার বাবা খালেক মিয়া বাদী হয়ে ইসলামপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ তদন্ত করে আসামি সেলিম ইসলাম ও সোহেলের সম্পৃক্ত থাকার সত্যতা পায়।

এ ঘটনায় আদালত আসামি সেলিম ইসলামের উপস্থিতে রায় প্রদান করেন এবং আসামি সোহেল মিয়া পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৮:২৬   ২০৭ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
নেত্রকোনায় নিখোঁজ সাবেক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
ডিলার নিয়োগে লেনদেনের অভিযোগ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এমপির
সিলেটে ১৯ কোটি টাকার ট্রাক টার্মিনাল অব্যবহৃত
ডিসির মতবিনিময় সভায় এমপির প্রতিনিধি হিসেবে অস্ত্র মামলার আসামির বক্তব্য
তাজমিনকে বহনকারী সিএনজিচালকের পরিচয় শনাক্ত
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে ২৫২ জন আটক
সম্পত্তি নিয়ে বিরোধ: সখীপুরে নিজ বাড়িতে ফিরলেন বৃদ্ধ দম্পতি

Law News24.com News Archive

আর্কাইভ