পাক-ভারত সীমান্তে গোলাগুলি

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাক-ভারত সীমান্তে গোলাগুলি
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



পাক-ভারত সীমান্তে গোলাগুলি

ফের উত্তেজনায় জড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। পেহেলগাম কান্ডের পর গত কয়েকদিন ধরে দুই দেশের নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলছিল। এবার তা গড়িয়েছে গোলাগুলিতে। সূত্রের বরাত দিয়ে অনলাইন ইন্ডিয়া টুডে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর অঞ্চলে ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে গোলাগুলির মাত্রা খুব বেশি ছিলনা এবং এটা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেনি। সূত্রের তরফে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা ১৫মিনিটের দিকে গোলাগুলি শুরু হয়। যা থেমে থেমে প্রায় এক ঘন্টা ধরে চলে। এরপর পরিস্থিতি শান্ত হয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখনও পর্যন্ত সেনাবাহিনী এই বিষয়ে কোনো সরকারি বিবৃতি জারি করেনি।

গত মে মাসে দুই দেশের মধ্যে কঠিন উত্তেজনার কয়েক মাস না পেরোতেই সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা এটি। ৭ই মে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানকে দায়ী করে ওই অভিযান চালায় দিল্লি। চার দিন স্থায়ী ওই সংঘাত দ্রুতই শেষ হয় এবং উভয় পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়।

৫ই আগস্ট, কিছু গণমাধ্যমে উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা অস্বীকার করে। সেনাবাহিনী একটি বিবৃতিতে জানায়, পুঞ্চ অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে কিছু সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এটা স্পষ্ট করে জানানো হচ্ছে যে নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনো যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি। অনুগ্রহ করে যাচাই না করা তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।

বাংলাদেশ সময়: ০:০৭:৪৮   ১৫৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ