ছাত্রদলের কেন্দ্রীয় ২ নেতাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ছাত্রদলের কেন্দ্রীয় ২ নেতাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



ছাত্রদলের কেন্দ্রীয় ২ নেতাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩ বছর আগের মামলায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রেজওয়ানুল হক সবুজ ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সোহাগ মোল্লা সহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম ৫ নাম্বার আদালত।

আজ রোববার আসামিরা আদালতে সারেন্ডার করলে তাদের কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি এ তথ্য নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত অন্যরা হলেন- তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ঢাকা মহানগর উওর যুবদলের আহবায়ক কমিটির সদস্য শরিফুল আলম মাসুম, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান মামুন ও রাশেদ উল্লাহ রাশেদ।

২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকায় সড়ক অবরোধের ঘটনায় দ্রুত বিচার আইনে বনানী থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় তদন্ত করে একই বছর ১৯ ডিসেম্বর ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

পুলিশে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৩ সালের ২২ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ছয়জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ সময়: ০:০৩:৫৯   ২৮১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাঈদ খোকনের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব ফ্রিজ
ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

Law News24.com News Archive

আর্কাইভ