যুদ্ধবিরতির আলোচনার সময় কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা ইসরায়েলের

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধবিরতির আলোচনার সময় কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা ইসরায়েলের
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



যুদ্ধবিরতির আলোচনার সময় কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা ইসরায়েলের

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, দেশেটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সহযোগিতায় তাদের বিমানবাহিনী কাতারের রাজধানীতে শীর্ষ হামাস নেতাদের ওপর হত্যাচেষ্টা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, যেসব হামাস নেতাদের লক্ষ্য করা হয়েছে, তারা বহু বছর ধরে সংগঠনটির কার্যক্রম পরিচালনা করেছেন। সেনাবাহিনী আরও জানিয়েছে, ‘হামাস সন্ত্রাসী সংগঠনকে পরাজিত করতে’ তারা এ ধরনের পদক্ষেপ চালিয়ে যাবে।

এই হামলা এমন এক সময় হয়েছে, যখন কয়েকদিন আগেই ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দেন। এই হুমকির কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার ঘোষণা করেন যে দেশটি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে।

এই হামলাকে ‘কাপুরুষের কাজ’ বলে আখ্যা দিয়েছে কাতার। তবে, হামলা প্রসঙ্গে এখনও কোন বিবৃতি দেয়নি হোয়াইট হাউস।

সূত্র: আল জাজিরা।

বাংলাদেশ সময়: ২০:৫৭:০১   ১৬৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ