ডাকসুতে ভোট পড়েছে ৭৮ শতাংশ, কোন হলের শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন ছিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডাকসুতে ভোট পড়েছে ৭৮ শতাংশ, কোন হলের শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন ছিল
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



ডাকসুতে ভোট পড়েছে ৭৮ শতাংশ, কোন হলের শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন ছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বমোট ৭৮ শতাংশ ভোট পড়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, সর্বোচ্চ ভোট পড়েছে সূর্যসেন হল থেকে, এ হলের ৮৮ শতাংশ শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। কাছাকাছি অবস্থানে রয়েছে শেখ মুজিবুর রহমান হল (৮৭ শতাংশ), শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (৮৪.৫৬ শতাংশ), হাজী মুহম্মদ মুহসীন হল (৮৩.৩৭ শতাংশ) এবং অমর একুশে হল (৮৩.৩০ শতাংশ)। এ ছাড়া জগন্নাথ হল (৮২.৪৪ শতাংশ), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে ৭৫ শতাংশ এবং স্যার এ এফ রহমান হল থেকে ৮২.৫০ শতাংশ ভোটার ভোট প্রদান করা হয়েছে।

অন্যদিকে, কবি জসীম উদ্দীন হল থেকে ডাকসুতে ভোট পড়েছে ৮৬ শতাংশ, বিজয় একাত্তর হল থেকে ৮৫.০২ শতাংশ ও সলিমুল্লাহ মুসলিম হল থেকে ৮৩ শতাংশ।

এছাড়া মেয়েদের আবাসিক হলগুলোর মধ্যে রোকেয়া হল থেকে ৬৫.৫০ শতাংশ, কবি সুফিয়া কামাল হল থেকে ৬৪ শতাংশ ও শামসুন নাহার হল থেকে ৬৩.৬৭ শতাংশ ভোটপ্রদান করা হয়েছে। তথ্যানুযায়ী, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল থেকে ৬৮.৩৯ শতাংশ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে ৬৭.০৮ শতাংশ ভোট দেয়া হয়েছে।

সব মিলিয়ে হলে হলে ভিন্ন চিত্র থাকলেও সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটপ্রদানের ফলাফলের গড় দাঁড়িয়েছে ৭৮.৩৩ শতাংশ।

বাংলাদেশ সময়: ২০:৫৬:৩৬   ২২৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ