জাপানের এক শহরে দিনে ২ ঘণ্টা মোবাইল ব্যবহারের প্রস্তাব

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাপানের এক শহরে দিনে ২ ঘণ্টা মোবাইল ব্যবহারের প্রস্তাব
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



জাপানের এক শহরে দিনে ২ ঘণ্টা মোবাইল ব্যবহারের প্রস্তাব

স্মার্টফোনের আসক্তি কমাতে নতুন পদক্ষেপ হাতে নিয়েছে  জাপান। দেশটির একটি শহরের ৬৯ হাজার বাসিন্দাদেরকে দিনে মাত্র ২ ঘণ্টা স্মার্টফোন ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। এ নিয়ে জনমনে তুমুল বিতর্ক দেখা দিয়েছে। আইন প্রণেতাদের মধ্যেও এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। টোকিওর মেয়র মুসাফোমি কোকি বলেছেন, প্রস্তাবটি বাস্তবায়নে কড়াকড়ি আরোপ করা হবে না। কেউ নিয়ম ভঙ্গ করলেও তাকে কোনো শাস্তি দেয়া হবে না। মূলত স্ক্রিনিং টাইম কম করায় অনুপ্রাণিত করতে ওই উদ্যোগ নেয়া হয়েছে। নতুন নিয়ম চালুর অর্থ এই না যে, বাসিন্দাদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা। এর মাধ্যমে পরিবারগুলোকে তারা স্মার্টফোনে কী পরিমাণ সময় ব্যয় করেন তা নিয়ে ভাবার সুযোগ তৈরি করে দেয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়েছে, অবসর সময়, রান্না, ব্যায়াম ও অনলাইনে শিক্ষামূলক কোনো ভিডিও দেখার ক্ষেত্রে দুই ঘণ্টা মোবাইল দেখার নিয়ম শিথিল করা হবে। কোকি বলেন, স্মার্টফোন ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে অপরিহার্য হলেও এর কিছু খারাপ দিকও আছে। কোনো কোনো শিক্ষার্থী শুধু মোবাইল দেখার জন্য স্কুল যাচ্ছেনা। প্রাপ্ত বয়স্করা ঘুমের সময় বা পরিবারের সঙ্গে সময় না কাটিয়ে ওই সময় মোবাইলের পেছনে ব্যয় করছেন। এতে করে পরিবারের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হচ্ছে। কমপক্ষে ১২০ জন বাসিন্দা স্থানীয় কর্তৃপক্ষকে এ নিয়ে ইমেইল পাঠিয়েছেন। সেখানে তারা বলেন, ৮০ শতাংশ মানুষ ওই প্রস্তাবে রাজি নয়। তবে কেউ কেউ আবার এতে সমর্থনও জানিয়েছেন। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:১০   ২২২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ