রাজবাড়ীতে মায়ের সাথে অভিমান করে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে মায়ের সাথে অভিমান করে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা
বুধবার, ২৭ আগস্ট ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে মাদরাসা পড়ুয়া  তাবাচ্ছুম খান ইভানা (১৮) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিভিন্ন ভাবে জানাগেছে, মায়ের উপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রাজবাড়ী শহরের  ভবানিপুর নতুনপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খানের বাড়ির দোতলার শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাদরাসা ছাত্রী ভবানিপুর নতুনপাড়া ড্রাই আইস ফ্যাক্টরি এলাকার কে এম ইলিয়াছের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল (২৫ আগস্ট) রাত ১১টা থেকে আজ সকাল ৭টার মধ্যে যেকোনো সময় তিনি নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

এ ঘটনায় ইভানার দাদা মুক্তিযুদ্ধা খোরশেদ আলম খান বলেন,সকালে নাতনির দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পওয়ায় পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে জানালা দিয়ে দেখি, সে ফ্যানের সঙ্গে ঝুলছে। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত  মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫০:৪৩   ২৪২ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা

Law News24.com News Archive

আর্কাইভ