নাসের হাসপাতালে ইসরাইলের নৃশংস হামলা, ৩ সাংবাদিক সহ নিহত ১৪

প্রথম পাতা » আন্তর্জাতিক » নাসের হাসপাতালে ইসরাইলের নৃশংস হামলা, ৩ সাংবাদিক সহ নিহত ১৪
সোমবার, ২৫ আগস্ট ২০২৫



নাসের হাসপাতালে ইসরাইলের নৃশংস হামলা, ৩ সাংবাদিক সহ নিহত ১৪

আবারও গাজায় নাসের হাসপাতালে নৃশংস হামলা চালিয়েছে ইসরাইল। এতে ফিলিস্তিনি তিনজন সাংবাদিক সহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। রোববার গাজাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হন। এর মধ্যে সাহায্যপ্রার্থীরাও রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ইসরাইলি পরিকল্পিত দুর্ভিক্ষের কারণে গাজায় শিশুদের না খেতে পেয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে তাদের হাতে আর কিছুই করার নেই। ইসরাইলি সেনারা গাজা সিটির জয়তুন ও সাবরা এলাকার বড় অংশে হামলা আরও জোরদার করেছে। শহর দখল করে বাসিন্দাদের দক্ষিণ দিকে জোর করে সরিয়ে দেয়ার পরিকল্পনার অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সকে লক্ষ্য করে ইসরাইল হামলা চালায় সোমবার।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৫৮   ২২৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


পারমাণবিক হুমকির কাছে মাথা নত করবে না ভারত
ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ক্যাফে ব্যবসায়ীর মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি: পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ
রিয়াদ বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত, নিন্দা জানালেন ট্রাম্প
পানামায় শক্তিশালী ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, ক্ষতিগ্রস্ত শত শত ভবন
দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা
‘আপনিই ভারতের আসল বস’— আম্বানিকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন মাস্কের
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি: ইতিহাসের পুনরাবৃত্তির জন্য প্রস্তুত থাকুন
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের দমন-পীড়ন ও ব্যাপক গ্রেপ্তারের অভিযোগ

Law News24.com News Archive

আর্কাইভ