গাজাবাসীর জন্য সাড়ে ২৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজাবাসীর জন্য সাড়ে ২৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
সোমবার, ২৫ আগস্ট ২০২৫



গাজাবাসীর জন্য সাড়ে ২৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আরও ২ কোটি ৩৬ লাখ ডলার (২৩.৬) অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে হাজার হাজার মালয়েশিয়ান কুয়ালালামপুরের ঐতিহাসিক মারদেকা স্কয়ারে সমবেত হয়ে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের কার্যকলাপের নিন্দা জানান।

বক্তৃতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। গাজায় নিরপরাধ শিশুদের ওপর বর্বরতা চালানোয় তাকে নিষ্ঠুর ও উন্মাদ বলেও আখ্যা দেন আনোয়ার ইব্রাহিম।

সাদা পোশাক পরা এবং ঐতিহ্যবাহী কেফিয়াহ স্কার্ফ পরে, নারী-পুরুষ ও শিশুরা গাজার সমর্থনে একত্রিত হন, যেখানে আনোয়ার গাজা উপত্যকার যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য আরও সহায়তার ঘোষণা দেন।

অনেকেই ‘গাজার পক্ষে’ এবং ‘ইসরায়েলবিরোধী’ স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে র‍্যালিতে অংশ নেন।

‘মাই মালয়েশিয়া উইথ গাজা’ শিরোনামে আয়োজিত এই সন্ধ্যার সমাবেশ ছিল ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলা তিনদিনব্যাপী ‘সুমুদ নুসান্তারা কার্নিভাল’-এর চূড়ান্ত পর্ব।

কার্নিভালে ছিল বিভিন্ন আকর্ষণ, যেমন ভার্চুয়াল রিয়েলিটি ভিত্তিক ‘গাজা টাইম টানেল’ অভিজ্ঞতা এবং ফিলিস্তিনিদের সংগ্রামের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী।

অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী আনোয়ার বলেন, তিনি মুসলিম উম্মাহ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান ইসরায়েলের ওপর বিদ্যমান চাপ অব্যাহত রাখতে যাতে তাদের বর্বরতা বন্ধ হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অভিযানে গাজায় ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সামরিক অভিযান গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, যেখানে এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৪৫   ২৪৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ