রাজবাড়ীর কালুখালীতে ভূয়া পুলিশ আটক, জনমনে স্বস্তি

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীর কালুখালীতে ভূয়া পুলিশ আটক, জনমনে স্বস্তি
বুধবার, ২০ আগস্ট ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় থেকে তুষার শেখ নামে

এক ভূয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী।

সে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর শেখপাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।

জানা যায়, গত সোমবার (১৮আগস্ট) দুপুর ১২টার দিকে কালুখালীর

সোনাপুর মোড়ে ভূয়া পুলিশের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে কালুখালী সেনা ক্যাম্পের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে  ভুয়া পুলিশ তুষারকে আটক করে।


পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কালুখালী থানায় সোপর্দ করা হয়। সে আরও জানায়, তুষারের বড় ভাই আয়নাল শেখ বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি করেন। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

ভূয়া পুলিশ চিহ্নিত ও আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের দাবি, এ ধরনের ভুয়া পরিচয়ে কেউ যেন আইনশৃঙ্খলার অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৫৭   ২৯৩ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ