পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ৩ শতাধিক

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ৩ শতাধিক
রবিবার, ১৭ আগস্ট ২০২৫



পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ৩ শতাধিক

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩ শতাধিক। খাইবার পাখতুনখোয়াতেই ৩২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

এতে বলা হয়েছে, খাইবারপাখতুনখোয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৭৪ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৩টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১ টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাত ২১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বলেও সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাজাউর, তোরঘার, মানশেরা ও শাংলাতে ১৮৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা দুর্গত এলাকার জন্য ৫০০ মিলিয়ন রুপির ত্রাণ দেয়া হয়েছে। বুনেরের জন্য ১৫ মিলিয়ন রুপি এবং বাজুর, বাট্টাগ্রাম ও মানশেরার জন্য ১০ মিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছে। এইসব জেলাগুলোকে বন্যা কবলিত বলে ঘোষণা দিয়েছে খাইবারপাখতুনখোয়া সরকার।

প্রাদেশিক উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে মৃতদেহ উদ্ধারে ২০০০ হাজার উদ্ধারকর্মী নিয়োজিত আছেন। তারা বন্যা কবলিত ৯ টি জেলায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত, ভূমিধসে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ এলাকায় রাস্তা বন্ধ থাকার কারণে উদ্ধারকর্মীদের পায়ে হেঁটে প্রত্যন্ত এলাকায় যেতে হচ্ছে। তারা জীবিতদের উদ্ধারে কাজ করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জরুরি ভিত্তিতে তাঁবু, ওষুধ, খাদ্য ও অন্য গুরুত্বপূর্ণ সামগ্রী পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০:১৭:৩৭   ১৬৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত
ইসরাইলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ফের যুদ্ধের শঙ্কা ইসরাইলে ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুল জামিন পেলেন হাইকোর্টে
ইসরাইলের কেন্দ্রে বন্দুকধারীর সিরিজ হামলা, বহু হতাহত
আল জাজিরার প্রতিবেদন অস্ত্র সমর্পণ করবে না হামাস
ইরানি জাহাজে হামলার জবাবে মার্কিন-ইসরায়েলি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
বিল পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ ট্রাম্পের
রয়টার্স এক্সক্লুসিভ চীনের মরুভূমিতে ‘রহস্যময় সামরিক নগরী’, টার্গেট যুক্তরাষ্ট্র?

Law News24.com News Archive

আর্কাইভ