ইসরাইলের চর সন্দেহে ইরানে গ্রেপ্তার ২১ হাজার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের চর সন্দেহে ইরানে গ্রেপ্তার ২১ হাজার
বুধবার, ১৩ আগস্ট ২০২৫



ইসরাইলের চর সন্দেহে ইরানে গ্রেপ্তার ২১ হাজার

ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে এজেন্ট সন্দেহে দেশজুড়ে ব্যাপক গ্রেপ্তারি অভিযান চালায় ইরান। ওই সময়ের মধ্যে সারা দেশ থেকে কমপক্ষে ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটি। মঙ্গলবার এক আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ১৩ জুন ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরাইল। এরপরই দেশে ব্যাপক গ্রেপ্তারি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। কোনো ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলেই জনগণকে সে বিষয়ে থানায় অভিযোগ করার আহ্বান জানানো হয়। মূলত এসব অভিযোগের ভিত্তিতেই বিপুল সংখ্যক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, ওই আহ্বানের পর জনগণের পক্ষ থেকে কলের সংখ্যা প্রায় ৪১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। ফলে ১২ দিনের যুদ্ধের মধ্যে প্রায় ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তেহরানের পুলিশের মুখপাত্র সাইদ মন্তাজেরোলমাহদি এ তথ্য জানিয়েছেন। তবে আটককৃতদের ঠিক কোন সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি। ইরানে ইসরাইলের এজেন্ট সন্দেহে আগে থেকেই থানায় তথ্য দেয়ার কথা রয়েছে।ইসরাইলের সঙ্গে যুদ্ধের জেরে ইরানে থাকা অবৈধ আফগান অভিবাসিদেরকেও দেশ থেকে বিতারণ করা হয়েছে।

কয়েকটি এইড সংস্থা জানিয়েছে, ইসরাইলের হয়ে চরবৃত্তির অভিযোগেও গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন আফগান নাগরিক। আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে অবৈধ অভিবাসী হিসেবে মোট ২ হাজার ৭৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৩০টি বিশেষ নিরাপত্তাজনিত ইস্যু খুঁজে পেয়েছে তারা। ২৬১ জনের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ পাওয়া গেছে। ১৭২ জনকে বেআইনিভাবে ভিডিও করার অপরাধে আটক করা হয়েছে। তদন্তের পর আটককৃতদের কতজনকে ছেড়ে দেয়া হয়েছে সে বিষয়েও কোনো তথ্য দেয়নি পুলিশ কর্মকর্তা। তিনি জানান, সাইবার অপরাধ আইনের আওতায় এখনও ৫৭ হাজারের বেশি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:২৭:৫৬   ২৪৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ