মিয়ানমারের বন্দি শিবিরে পরিকল্পিত নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ

প্রথম পাতা » আন্তর্জাতিক » মিয়ানমারের বন্দি শিবিরে পরিকল্পিত নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ
বুধবার, ১৩ আগস্ট ২০২৫



মিয়ানমারের বন্দি শিবিরে পরিকল্পিত নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ

মিয়ানমারের বন্দি শিবিরগুলোতে পরিকল্পিত নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্তকারীরা। এতে দেশটির কর্মকর্তরা জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বন্দিদেরকে প্রহার এবং বৈদ্যুতিক শকের মতো ভয়াবহ নির্যাতন করার কথা জানিয়েছে দ্য ইনডিপেনডেন্ট ইনভেসটিগেটিভ ফর মিয়ানমার (আইআইএমএম)। তারা জানিয়েছে, কারও কারও নখও তুলে ফেলা হয়েছে। মিয়ানমারের জন্য জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটির প্রধান নিকোলাস কোয়ুমজিয়ান বলেন, আমাদের কাছে বেশ কিছু প্রমাণ আছে। এমন ভয়াবহ নির্যাতনে বেশ কয়েকজন বন্দির মৃত্যু হয়েছে। এছাড়া পিতা-মাতাদের না পেয়ে শিশুদের আটক করার প্রমাণও পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী, জাতিসংঘের দল এ বিষয়ে তথ্যের জন্য দুই ডজন আবেদন করলেও এর কোনো জবাব দেয়নি মিয়ানমার সরকার। দেশটির সামরিক বাহিনীও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তারা নৃশংসতার অভিযোগ অস্বীকার করেছে। বলেছে, তারা শান্তি ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করছে। এছাড়া অস্থিরতা সৃষ্টির জন্য সন্ত্রাসীদেরকে দায়ী করেছে। কমপক্ষে ১ হাজার ৩০০ সূত্র থেকে তথ্য নিয়ে ওই অনুসন্ধান চালানো হয়েছে। আইআইএমএম জানিয়েছে, অপরাধীদের মধ্যে উচ্চপদস্থ কমান্ডাররা রয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। ২০২১ সালে সামরিক অভ্যুথানের মাধ্যমে মিয়ানমারের সরকারকে উৎখাত করা হয়। এতে দেশব্যাপী সংঘাত শুরু হয়। গত মাসে জান্তা প্রধান মিং অং হ্লাইং চার বছরের জরুরি অবস্থার অবসান ঘটান এবং নির্বাচনের আগ পর্যন্ত নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেন। আইআইএমএম ২০১১ সাল থেকে মিয়ানমারে সংঘটিত নির্যাতনের বিষয়গুলিকে অন্তর্ভূক্ত করেছে। এর মধ্যে ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন অন্যতম। যেখানে কয়েক লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসেন।

বাংলাদেশ সময়: ০:২৬:৪৭   ১৬৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ