রাজবাড়ীতে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীতে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট ) দুপুর ৩টার দিকে রাজবাড়ী  পৌরসভার ৪নং ওয়ার্ড কাজিকান্দা  এলাকার বাসিন্দা মোঃ শফিকুর রহমান এর বিল্ডিং এর পিছনে থেকে পুলিশ ও অস্থায়ী সেনা ক্যাম্পের যৌথ টহলের সময় এই অস্ত্র উদ্ধার হয়।

জানা যায়, রাজবাড়ী সদর থানার জিডি নং-৩০২, তারিখ- ০৭/০৮/২০২৫ অনুযায়ী, সদর থানার এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান তার সঙ্গীয় ফোর্স এবং সেনা সদস্যদের নিয়ে নিয়মিত মোবাইল ডিউটি চলাকালে


কাজিকান্দার বাসিন্দা  মোঃ শফিকুর রহমানের বিল্ডিংয়ের পেছনের দক্ষিণ কোনে প্রাচীরঘেঁষে একটি সাদা শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সেনা কর্মকর্তার সহযোগিতায় ব্যাগটি খুলে দেখা হয়।


ব্যাগটির ভেতর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়, যেটিতে ট্রিগার ও ফায়ার পিন সংযুক্ত ছিল। এছাড়াও ব্যাগের মধ্যে একটি সবুজ রঙের ও একটি নীল রঙের কার্তুজ পাওয়া যায়।

অস্ত্র ও গুলিগুলো ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন এসআই মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:২৭   ৪২৭ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ