মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আর নেই

প্রথম পাতা » আন্তর্জাতিক » মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আর নেই
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আর নেই

মারা গেছেন মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে। বৃহস্পতিবার সকালে রাজধানী নেইপদোতে সামরিক বাহিনীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকের তরফে জানানো হয়েছে, পার্কিনসন্স এবং স্নায়বিক ব্যাধিতে ভুগছিলেন মিয়ানমারের ওই নেতা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, মৃত্যুকালে সোয়ের বয়স হয়েছিল ৭৪ বছর। ২০২০ সাল থেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। খাদ্যগ্রহণ অনিয়মিত হয়ে পড়েছিল। চলতি বছর তার শারিরীক অবস্থা বেশ খারাপ হয়। এপ্রিলে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছিলেন সোয়ে। ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন ইউ মিন্ত সোয়ে। মিয়ানমারের সেনাপ্রধান এবং বর্তমানে ক্ষমতায়সীন সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং তাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন।

বাংলাদেশ সময়: ২২:০৪:১৭   ২৪৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ