গাজায় দুর্ভিক্ষ থামাতে প্রতিদিন খাদ্যসাহায্য ঢেলে দিতে হবে: ডব্লিউএফপি

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় দুর্ভিক্ষ থামাতে প্রতিদিন খাদ্যসাহায্য ঢেলে দিতে হবে: ডব্লিউএফপি
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



গাজায় দুর্ভিক্ষ থামাতে প্রতিদিন খাদ্যসাহায্য ঢেলে দিতে হবে: ডব্লিউএফপি

গাজায় দুর্ভিক্ষ থামাতে হলে সেখানে প্রতিদিন খাদ্যসাহায্য বন্যার পানির মতো ঢেলে দিতে হবে। এমন সতর্কতা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। তারা জানিয়েছে, গাজার জনগণের জন্য জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিতে তারা এবং তাদের অংশীদার সংস্থাগুলো সবকিছু করলেও, তা এখনো প্রয়োজনের তুলনায় ‘সমুদ্রের এক ফোঁটা পানি’ সমান মাত্র। এক বিবৃতিতে ডব্লিউএফপি বলেছে, গাজায় প্রতিদিন বিপুল পরিমাণ খাদ্যসাহায্য পাঠাতে হবে। তা অব্যাহত রাখতে হবে। তবেই গণদুর্ভিক্ষ ঠেকানো সম্ভব। তারা আরও জানিয়েছে, গাজার পরিবারগুলো দিনের পর দিন না খেয়ে আছে। বাবা-মায়েরা অসাধ্য সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। তারা নিজেরা না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন। এমনকি সন্তানদের জন্য নিজের জীবনকেও ঝুঁকিতে ফেলছেন। বিশ্ব খাদ্য কর্মসূচি এসব কথা জানিয়েছে এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

বাংলাদেশ সময়: ২২:০৪:৪৯   ২৬৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ