মাইলস্টোন ট্র্যাজেডি, আরোও এক শিক্ষার্থীর মৃত্যু, সে রাজবাড়ীর জারিফ

প্রথম পাতা » সারাদেশ » মাইলস্টোন ট্র্যাজেডি, আরোও এক শিক্ষার্থীর মৃত্যু, সে রাজবাড়ীর জারিফ
শনিবার, ২৬ জুলাই ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থী জারিফ ফারহান (১৩) এর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪-এ।


নিহত জারিফ  রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায় মো. হাবিবুর রহমান এর ছেলে।  মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিলেন।


শনিবার (২৬ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।


ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান,তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, তিনি জানান, জারিফের শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।


এর আগে, গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই বিমানটি দুপুরে  উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৪২   ২৩৩ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


রাজশাহীতে প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত
কুমিল্লায় যুবদল কর্মী আবু কাউছার হত্যায় প্রধান অভিযুক্তসহ দুজন গ্রেপ্তার
কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
চলনবিলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, সংকটের মুখে পরিবেশ
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত

Law News24.com News Archive

আর্কাইভ