খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার যুবক গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার যুবক গ্রেফতার
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার যুবক গ্রেফতার

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া এলাকায় ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করা হয়েছে।বুধবার (১৬ জুলাই) রাতে সদর থানায় একটি মামলা দায়ের হলে ধর্ষণ অভিযোগের বিষয়টি জানাজানি হয়।

এর আগে, থানায় ছয়জনকে অভিযুক্ত করে মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে ভোররাতের দিকে ৪ জনকে আটক করে পুলিশে দেয় সেনাবাহিনী। আরও দু’জনকে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযোগে বলা হয়, গত ২৭ জুন রথযাত্রা মেলায় অংশ নেয়ার পর রাতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় ভুক্তভোগী কিশোরী। সেখানেই গভীর রাতে ছয়জন যুবক ঘরে ঢুকে ভুক্তভোগীর আত্মীয়দের বেঁধে রেখে তাকে ধর্ষণ করে। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা।

বাংলাদেশ সময়: ৩:৩৯:২৬   ৩৫৮ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন ও ভাঙচুর

Law News24.com News Archive

আর্কাইভ