এ বছর ৩০ লাখ আফগান দেশে ফিরতে পারেন: জাতিসংঘ

প্রথম পাতা » আন্তর্জাতিক » এ বছর ৩০ লাখ আফগান দেশে ফিরতে পারেন: জাতিসংঘ
শনিবার, ১২ জুলাই ২০২৫



এ বছর ৩০ লাখ আফগান দেশে ফিরতে পারেন: জাতিসংঘ

জাতিসংঘের তথ্য অনুযায়ী এ বছর ৩০ লাখ আফগান নিজ দেশে ফেরত যেতে পারেন। সম্প্রতি নিরাপত্তা বিষয়ক উদ্বেগ, অর্থনৈতিক চাপ ও বিশাল সংখ্যক আফগান শরণার্থীকে আশ্রয় দিতে অপারগতার কারণে বিপুল সংখ্যক অবৈধ আফগান নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান।

এদিকে ৬ জুলাইয়ের মধ্যে অবৈধ আফগান নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ইরান। ফলে বিপুল সংখ্যক আফগানদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ভঙ্গুর অর্থনীতির দেশটি। আফগানিস্তানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিনিধি আরাফাত জামাল বলেছেন, যদিও দেশটি তাদের নাগরিকদের গ্রহণ করতে চায়, তবে তারা এর জন্য এখনও প্রস্তুত নয়। এ বছর পাকিস্তান ও ইরান থেকে ইতিমধ্যে ১৬ লাখ আফগান নাগরিক দেশে ফিরেছেন। এর মধ্যে বেশিরভাগ ইরান থেকে। ইউএনএইচসিআর ওই সংখ্যা ১৪ লাখ হবে বলে ধারণা করেছিলো। যা সংস্থাটির অনুমানকে ছাড়িয়েছে।

সূত্র: এএফপি

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৩৮   ১৭৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ