আদালতে আত্মসমর্পণ, হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

প্রথম পাতা » প্রধান সংবাদ » আদালতে আত্মসমর্পণ, হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস
রবিবার, ১৩ জুলাই ২০২৫



আদালতে আত্মসমর্পণ, হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে অভিনেত্রী অপু বিশ্বাস জামিন পেয়েছেন। রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন অপু বিশ্বাস আদালতে উপস্থিত হন। এরপর তার আইনজীবী আবুল বাশার কামরুল জামিন চেয়ে আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে অপু বিশ্বাস গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান।পরে গত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন তিনি।

মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক।

মামলায় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়। মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। পরে এ মামলায় গত ১৮ মে গ্রেপ্তার হন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর গত ২০ মে জামিন পান নুসরাত ফারিয়া।

বাংলাদেশ সময়: ২১:১২:০৩   ৩৯৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ভারত পালানোর সময় দর্শনা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
সাবেক সঙ্গীকে ভুলতে কতদিন সময় লাগে, গবেষণায় যা জানা গেল
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি আরাগচির
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫
দ্রুত ও সুসংহত বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের লক্ষ্য: প্রধান বিচারপতি
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
ইতালির মাউন্ট এতনায় অগ্ন্যুৎপাত: রেড অ্যালার্ট জারি ও ফ্লাইট চলাচল ব্যাহত
চীন-পাকিস্তান সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ