ইরানের প্রেসিডেন্টকে হত্যা করতে যে কৌশল নেয় ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের প্রেসিডেন্টকে হত্যা করতে যে কৌশল নেয় ইসরাইল
সোমবার, ৭ জুলাই ২০২৫



ইরানের প্রেসিডেন্টকে হত্যা করতে যে কৌশল নেয় ইসরাইল

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছে ইসরাইল। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ তথ্য নিজেই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তার অবস্থান নিশ্চিত না হতে পারলেও একাধিক স্থানে হামলা চালায় তেল আবিব। তবে তারা সফল হয়নি। মার্কিন ওই সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মাসুদ পেজেশকিয়ান বলেন, হ্যাঁ তারা আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। সে অনুযায়ী তারা কাজ করেছে। তবে তাদের কৌশল ব্যর্থ হয়েছে। এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। এতে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, এক সপ্তাহ বা তার কিছু সময় আগে তাকে হত্যার চেষ্টা করে ইসরাইল। মাসুদ বলেছেন, আমি একটি বৈঠকে ছিলাম। আমরা সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করছিলাম। আমাদের অবস্থান নিশ্চিত হতে না পেরে তারা একাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে। তবে তারা ব্যর্থ হয়েছে। তারা জানতে পারেনি মাসুদ ঠিক কোথায় অবস্থান করছিলেন। অনেকে ধারণা করছেন ইরান-ইসরাইল যুদ্ধের মধ্যে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়। যদিও এ বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে প্রেসিডেন্টের উল্লিখিত সময় যুদ্ধের সময়টাই ইঙ্গিত করছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:১২   ২২৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ