অপারেশন বুনইয়ানুম মারসুসে সরাসরি চীনের সম্পৃক্ত থাকার দাবি উড়িয়ে দিলেন পাক সেনাপ্রধান

প্রথম পাতা » আন্তর্জাতিক » অপারেশন বুনইয়ানুম মারসুসে সরাসরি চীনের সম্পৃক্ত থাকার দাবি উড়িয়ে দিলেন পাক সেনাপ্রধান
সোমবার, ৭ জুলাই ২০২৫



অপারেশন বুনইয়ানুম মারসুসে সরাসরি চীনের সম্পৃক্ত থাকার দাবি উড়িয়ে দিলেন পাক সেনাপ্রধান

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অপারেশন বুনইয়ানুম মারসুসে চীনের সম্পৃক্তার দাবি উড়িয়ে দিয়েছেন পাক সেনাপ্রধান সৈয়দ অসীম মুনির। নয়াদিল্লির ওই দাবিকে ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহীত করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, এ বছরের ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত পেহেলগামে এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সামরিক উত্তেজনায় জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। হামলার পরপরই ইসলামাবাদকে দায়ী করে দিল্লি। তারা পাকিস্তানের একাধিক স্থানে বিমান হামলা চালায়। যাতে বহু বেসামরিক নিহত হন। পাকিস্তানও নয়াদিল্লিকে পাল্টা জবাব দিয়েছে। ভয় ছিল পূর্ণাঙ্গ যুদ্ধের। তবে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় পক্ষই অস্ত্র বিরতিতে রাজি হয়। ওই সংঘাতের কয়েক মাস পর গত সপ্তাহে ভারতীয় সেনাপ্রধান দাবি করেন, পাকিস্তানের অপারেশনে চীনের সরাসরি সম্পৃক্ততা ছিল। তবে দিল্লির সেই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পাক সেনাপ্রধান।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৪৫   ২১৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
ক্যালিফোর্নিয়ার তিন সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন তিন বাংলাদেশি-আমেরিকান
তুরস্কে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ট্রাম্পের প্রেস সেক্রেটারি
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি

Law News24.com News Archive

আর্কাইভ