এ পর্যন্ত প্রায় ৮০০ ফিলিস্তিনি ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » এ পর্যন্ত প্রায় ৮০০ ফিলিস্তিনি ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
সোমবার, ৩০ জুন ২০২৫



এ পর্যন্ত প্রায় ৮০০ ফিলিস্তিনি ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৭৮৫ ফিলিস্তিনি ক্রিড়াবিদ ও ক্রিড়া বিষয়ক কর্মকর্তাকে হত্যা করেছে ইসরাইল। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন। নিহতদের মধ্যে বিভিন্ন ক্রীড়া শাখার খেলোয়াড় ও প্রশাসনিক কর্মীরা রয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির  উপপ্রধান সুসান শালাবি। তিনি বলেছেন, নিহতদের মধ্যে ৪৩৭ জন ফুটবল খেলোয়াড় এবং এর মধ্যে পনেরো জন পশ্চিম তীরের। খেলোয়াড়দের রেজিস্ট্রেশন কার্ড ও গাজা শাখা থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পরিসংখ্যান সংকলন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ধ্বংসস্তূপের নিচে অসংখ্য মৃতদেহ চাপা পড়ার কারণে এবং ইসরাইলি হামলায় বেশ কয়েকটি এলাকায় প্রবেশ করতে না পারায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার শঙ্কা করেছেন শালাবি। বলেছেন, ইসরাইলি হামলায় এ পর্যন্ত ২৮৮টি ক্রীড়া স্থাপনা ধ্বংস হয়েছে। এর মধ্যে স্টেডিয়াম, জিমনেশিয়াম ও ক্লাব ভবন অন্যতম। যার মধ্যে ২১টি স্থাপনা অধিকৃত পশ্চিম তীরের। পরিকল্পিতভাবে ফিলিনিস্তনের ক্রীড়াকে টার্গেট না করার দাবি তুলেছেন শালাবি। এছাড়া  গাজা ও পশ্চিম তীরের ক্রীড়াবিদ ও ক্রীড়া স্থাপনাগুলোর সুরক্ষারও আহ্বান জানান তিনি। উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে য্দ্ধুবিরতির জন্য আহ্বান জানানো হলেও, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। গত নভেম্বর গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।সূত্র: আনাদোলু

বাংলাদেশ সময়: ২২:২৯:২৩   ২১৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা
বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল

Law News24.com News Archive

আর্কাইভ