ইসরাইলের হামলায় ইরানে ৯৩৫ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের হামলায় ইরানে ৯৩৫ জন নিহত
সোমবার, ৩০ জুন ২০২৫



ইসরাইলের হামলায় ইরানে ৯৩৫ জন নিহত

ইসরাইলের হামলায় ইরানে কমপক্ষে ৯৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। সর্বশেষ ফরেনসিক তথ্যের বরাত দিয়ে ওই তথ্য জানান তিনি। বলেছেন, নিহতদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮ জন শিশু। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এর আগে ইসরাইলের হামলায় অন্তত ৬১০ জন নিহতের তথ্য জানায় তেহরান। এছাড়া ৪ হাজার ৭৪৬ জন আহত হয়েছে বলেও জানানো হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ইসরাইলের হামলায় দেশটির সাতটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চারটি ক্লিনিক ও নয়টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, ১৩ জুন একতরফাভাবে তেহরানের একাধিক স্থাপনায় হামলা চালায় ইসরাইল। পরে তেহরানও প্রতিশোধমূলক হামলা চালায়। যা টানা ১২ দিন পর্যন্ত চলেছে। এতে উভয় দেশের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে খবরে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আর আহত হয়েছে কয়েকশ। এছাড়া ইসরাইলের বহু বসতবাড়ি এবং সরকারি স্থপানা মাটির সঙ্গে মিশে গেছে।

বাংলাদেশ সময়: ২২:৩০:০৪   ২১৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি আরাগচির
ইতালির মাউন্ট এতনায় অগ্ন্যুৎপাত: রেড অ্যালার্ট জারি ও ফ্লাইট চলাচল ব্যাহত
চীন-পাকিস্তান সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি
দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলায় ১৭ জন নিহত
হোয়াইট হাউসে রক্তক্ষয়ী হামলার ছক নস্যাৎ, গ্রেপ্তার ৮
ইন্দোনেশিয়ার হালাল শিল্পের উৎপাদন খাতে ৬১.৬ বিলিয়ন ডলার অবদান
চীনা প্রেসিডেন্টের বিমানের গতি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন ট্রাম্প
আসামে মুসলিম বিবাহ নিবন্ধনে বড় পরিবর্তন: কাজীদের পরিবর্তে দায়িত্ব পেলেন সরকারি রেজিস্ট্রার
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ: যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দেখার আহ্বান এরদোয়ানের
যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদের বেশি অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

Law News24.com News Archive

আর্কাইভ