আবু সাঈদ হত্যা বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » আবু সাঈদ হত্যা বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সোমবার, ৩০ জুন ২০২৫



বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদ ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এদিন আবু সাঈদ হত্যার ভিডিও দেখানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ, রংপুর মেট্রাপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। সেইসঙ্গে কারাগারে থাকা ৪ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়। ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।আলোচিত এ মামলায় ৪ আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন: সরাসরি গুলি করা পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।জুলাই গণ-অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল গত বছরের ১৬ জুলাই বেরোবির ছাত্র আবু সাঈদের মৃত্যু। কোটা আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত শহীদ আবু সাঈদ হয়ে ওঠেন স্বৈরাচারবিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস।নিরস্ত্র আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে, সারা দেশে ছড়িয়ে পড়ে ক্ষোভের দাবানল। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। তার ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তছনছ হয় স্বৈরাচারের ১৬ বছরের পাকাপোক্ত মসনদ।

বাংলাদেশ সময়: ২২:২৪:০০   ১৬৫ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
৩৮ মামলার মধ্যে দুটিতে জামিন পেলেন ডা. দীপু মনি
শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শিগগির শুনানি
৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ
জামিন পেলেন দীপু মনি, বাকি ৬ মামলার ব্যাপারে রুল জারি
হবিগঞ্জের দুই মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ব্যারিস্টার সুমন
সুপ্রিম কোর্টের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ