আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজ বেগমকে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজ বেগমকে
সোমবার, ৩০ জুন ২০২৫



আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজ বেগমকে

রাজধানীর কোতয়ালী থানার শাওন হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর অনুমোদন দিয়েছে আদালত। সোমবার (৩০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র মামলার তদন্ত কর্মকর্তার করা আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে মমতাজকে এজলাসে তোলা হয়। তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো অবস্থায় দেখা যায়। এছাড়া মুখ ঢেকে রাখেন একটি মাস্কে। কাঠগড়ায় থাকাকালীন সময় তিনি ছিলেন নিরব, তার মধ্যে বিষণ্নতার ছাপ ছিল স্পষ্ট। আদালত থেকে আদেশ পাওয়ার পর তাকে আবার হাজতখানায় নিয়ে যাওয়া হয়, সঙ্গে ছিল পুলিশের কড়া নিরাপত্তা।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’ চলাকালে রাজধানীর তাঁতীবাজার মোড়ে শাওন মুফতি (২৩) নামে এক তরুণ আন্দোলনে অংশ নিচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে সেখানকার সহিংস পরিস্থিতিতে গুলিবিদ্ধ হন শাওন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার প্রায় নয় মাস পর, গত ২৮ মে শাওনের মা মাকসুদা বেগম কোতয়ালী থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও দলীয় নেতাসহ মোট ৫৭ জনকে আসামি করা হয়। এজাহারে মমতাজ বেগমের নাম উল্লেখ করা হয়েছে ১৪ নম্বর আসামি হিসেবে।

বাংলাদেশ সময়: ২২:২২:২৯   ১৯৯ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে এমপিকে লিগ্যাল নোটিশ
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ