সাবিনা আক্তার তুহিন ২ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জাতীয় » সাবিনা আক্তার তুহিন ২ দিনের রিমান্ডে
সোমবার, ৩০ জুন ২০২৫



সাবিনা আক্তার তুহিন ২ দিনের রিমান্ডে

ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মুহাম্মদ ফারহান ইবনে গফুর তুহিনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন জামিন আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন পাবলিক প্রসিকিউটর। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডিবি। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়, যা মঞ্জুর করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ৪ এপ্রিল সকাল ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুব মহিলা লীগের একটি অংশ মিছিল করে। মিছিলে যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ইশরাত জাহান নাসরিনসহ অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জন অংশ নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগে আরও বলা হয়, এই মিছিলের মাধ্যমে নিষিদ্ধঘোষিত ও সন্ত্রাসী কার্যক্রমকে উৎসাহিত করা হয়। তারা কথিত উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে রাষ্ট্রের নিরাপত্তা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। এ ঘটনায় ৪ এপ্রিল শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

বাংলাদেশ সময়: ২২:২১:৫৭   ১৯৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি
কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ