শ ম রেজাউল করিম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » শ ম রেজাউল করিম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



শ ম রেজাউল করিম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

দুর্নীতির মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভীনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ আয়কর নথি জব্দের আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, শ ম রেজাউল করিমের বিরুদ্ধে ৭ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৩১২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তার ১২টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৮৩৪ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ প্রয়োজন বলে আবেদনটিতে উল্লেখ করা হয়।

গত ১৯ ফেব্রুয়ারি রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হন রেজাউল করিম। ২০১৮ সালেও একই আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি। অভিযোগ রয়েছে, বরিশালের নাজিরপুর, পিরোজপুর ও ঢাকায় তার নামে একাধিক স্থাবর সম্পদ রয়েছে।

এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় যন্ত্রপাতি কেনা ও প্রশিক্ষণের নামে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগও তদন্ত করছে দুদক।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৫৮   ২১৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
রিমান্ড শেষে কারাগারে দুই সাবেক সেনা কর্মকর্তা
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ