নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালকসহ চার জনের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালকসহ চার জনের বিরুদ্ধে মামলা
শুক্রবার, ২০ জুন ২০২৫



নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালকসহ চার জনের বিরুদ্ধে মামলা

নভোএয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমানসহ চারজনের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে মামলা দায়ের হয়েছে। চাকরি থেকে বেআইনিভাবে অব্যাহতি দেওয়ার অভিযোগ এনে মামলাটি করেছেন তাসনিম ফারহানাজ।

বৃহস্পতিবার ঢাকা প্রথম শ্রম আদালতে এ মামলা দায়ের করেছেন তিনি। আদালত বাদীর জবানবন্দি নিয়ে আসামিদের প্রতি নোটিশ জারি করেছে।

মামলায় অন্যান্য আসামিরা হলেন- নভোএয়ারের হিউম্যান রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান বিক্রয় ও বিপনন শাখার মেসবাউল ইসলাম ও এইচআর বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ মশিউর রহমান শুভ।

এ মামলার বাদীপক্ষের আইনজীবী সোমাইয়াদ শাহেরিয়া ফিদা এ তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটিতে ‘জুনিয়র এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং’ পদে চাকরি করছিলেন তাসনিম ফারহানাজ। পরবর্তীতে স্থায়ীকরণ ও পদোন্নতি পান। ২০২১ সালের ২৯ অক্টোবর তাকে সম্মানসূচকভাবে পদোন্নতি দেওয়া হয়। তবে ২০২৫ সালের ১১ মার্চ তাকে কোনো প্রকার লিখিত নোটিশ ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, যা তিনি বেআইনী এবং অন্যায়।

এ ঘটনায় বাদী ৩০ এপ্রিল নভোএয়ার কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান। জবাবে নভোএয়ার কর্তৃপক্ষ তাকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ ৫৫ হাজার ৫৩৬ টাকা পরিশোধের প্রস্তাব দেয়।

কিন্তু বাদীর দাবি, এই অর্থ যথেষ্ট নয় এবং তাকে বেআইনিভাবে চাকরি থেকে বাদ দেওয়ার ফলে তার কর্মজীবনের ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। তিনি পুনরায় চাকরিতে বহালের দাবিতে ডাকযোগে চিঠি দিলেও কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি।

মামলায় তিনি তার চাকরিতে পুনর্বহালসহ সকল বকেয়া বেতন ও সুবিধা দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ৫:৩৪:৩০   ২১৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ