ডিবির হারুনের সহযোগী জাহাঙ্গীরের প্লট ক্রোকের আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ডিবির হারুনের সহযোগী জাহাঙ্গীরের প্লট ক্রোকের আদেশ
শুক্রবার, ২০ জুন ২০২৫



ডিবির হারুনের সহযোগী জাহাঙ্গীরের প্লট ক্রোকের আদেশ

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের ঢাকার উত্তরার একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৯ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এসব তথ্য জানান।

ক্রোকের আদেশ হওয়া সম্পত্তি ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরের সাবেক ১৫ নম্বর রোডের ৪১ নম্বর প্লট ও তার উপরিস্থিত স্থাপনা।

আজ হারুনের সহযোগীর এ সম্পদ ক্রোক আদেশ চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন। আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে নিজ নামে, স্ত্রী শিরিন আক্তার ও নিকট আত্মীয়ের নামে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে জানা গেছে, হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন এসব সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া প্রয়োজন মনে করে আদালতের অনুমতি চায় সংস্থাটি।

বাংলাদেশ সময়: ৫:৩৩:৫৫   ২৯৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ