কর্মবিরতি থেকে সরে এসেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন

প্রথম পাতা » প্রধান সংবাদ » কর্মবিরতি থেকে সরে এসেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন
শুক্রবার, ২০ জুন ২০২৫



কর্মবিরতি থেকে সরে এসেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন

দুই দিনের ‘অর্ধদিবস’ কর্মবিরতি পালনের ঘোষণা আপাতত স্থগিত করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১৯ জুন) সংগঠনের সভাপতি মো. রেজোয়ান খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে ২২ ও ২৩ জুন অর্ধদিবস সর্বাত্মক কর্মবিরতি পালন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২২ জুন সারাদেশের বিচারকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে সম্মেলন থেকে বিচার বিভাগের জন্য যুগান্তকারী ঘোষণা আসতে যাচ্ছে মর্মে ইতোমধ্যে পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ঘোষণা দিতে পারেন। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন এ সম্মেলন থেকে অধস্তন আদালতের কর্মচারীরা দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের ঘোষণা প্রত্যাশা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মেলনকে সামনে রেখে কর্তৃপক্ষের অনুরোধে অ্যাসোসিয়েশন ঘোষিত দুই দিনের অর্ধদিবস সর্বাত্মক কর্মবিরতি পালন কর্মসূচী আপাতত স্থগিত করা হলো। সম্মেলনে বাংলাদেশের প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপের পূর্ণাঙ্গ রূপরেখায় অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগের কর্মচারী হিসাবে স্বীকৃতিসহ অ্যাসোসিয়েশনের দুই দফা দাবি বাস্তবয়নের ঘোষণা প্রত্যাশা করছেন। অন্যথায় অ্যাসোসিয়েশন পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

বাংলাদেশ সময়: ৫:৩৫:১৫   ১৮১ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে এমপিকে লিগ্যাল নোটিশ
মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, অমান্য করলে জেল-জরিমানা
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে মালামাল ক্রোক ও মামলার হুঁশিয়ারি ডিএসসিসির
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে
কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক

Law News24.com News Archive

আর্কাইভ